আগামী ১ মার্চ প্রকাশিত হচ্ছে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার ফলাফল

বেসরকারি পর্যায়ে দেশের অন্যতম বৃহত্তম বৃত্তি পরীক্ষা ‘শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২৫’-এর ফলাফল আগামী ১ মার্চ প্রকাশিত হতে যাচ্ছে। পরীক্ষার্থীরা ওইদিন থেকে বৃত্তি পরিচালনা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.halimliakot.org এবং অফিসিয়াল ফেসবুক পেজে ফলাফল দেখতে পারবেন।

ফলাফল প্রকাশের প্রস্তুতি হিসেবে আগামীকাল বিকাল ৩টায় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট আনুষ্ঠানিকভাবে ফলাফলের কপি হস্তান্তর করা হবে। বৃত্তি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা সৈয়দ জালাল উদ্দিন আজহারী, সচিব অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক আজিম উদ্দিন আহমেদ এবং নির্বাহী পরিচালক মাওলানা মুহাম্মদ নূরুল্লাহ রায়হান খানসহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ এই ফলাফল হস্তান্তর করবেন।

উল্লেখ্য, এবারের বৃত্তি পরীক্ষায় সারাদেশের ১৬৯টি কেন্দ্রে প্রায় পঞ্চাশ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে মাদ্রাসা ও স্কুলের মোট ৫৩৬৭ জন মেধাবী শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করেছে।

বৃত্তি পরিচালনা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ মার্চ ফলাফল প্রকাশের পর ওয়েবসাইট থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের ফলাফল ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। ফলাফলের বিস্তারিত আপডেটের জন্য বোর্ডের অফিসিয়াল পেজ ও ওয়েবসাইটে চোখ রাখার অনুরোধ জানানো হয়েছে।


ফলাফল দেখতে ভিজিট করুন: www.halimliakot/results/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *